মোহাম্মদ এনামুল হক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ সরোয়ার হোসেনের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
মঙ্গলবার(৩০ জানুয়ারি)বিকালে লেলাংস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্যের ভাই মোহাম্মদ আলমগীর হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন,
আমার ছোট ভাই মোহাম্মাদ সরোয়ার হোসেন লেলাং ইউনিয়ন পরিষদের পর পর তিনবার নিবার্চিত ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বর্তমানে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকে লেলাং ইউনিয়নের আত্মসামাজিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এলাকায় তার ব্যাপক সুনাম ও পরিচিতি রয়েছে। তিনি জনপ্রতিনিধি ছাড়াও সমাজে নিবেদিত প্রাণ ব্যাক্তিত্ব সমাজ সেবক শিক্ষানুরাগী ও একজন সংগঠক ও এলাকায় ন্যায় বিচার সুশাসন ও জন কল্যাণ মূলক কাজে তার ব্যাপক সম্পৃক্ততা রয়েছে।
লিখিত বক্তব্য তিনি আরও বলেন,
জনপ্রতিনিধি ও সামাজিক কার্মকাণ্ডে অবদান রাখায় তিনি বিভিন্ন সংগঠন সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্মাননা প্রাপ্তির মাধ্যমে সম্মানিত হয়েছেন। জনপ্রতিনিধি সামাজিক কর্মকাণ্ডে তিনি কোনদিন নীতির কাছে আপোষ করেননি। সমাজের যেকোনো অনিয়ম অনাচার অসমাজিক কার্য্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদের কন্ঠস্বর হিসাবে স্বোচ্ছার থাকেন। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে তার ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক মানমর্যদা ক্ষুন্ন করতে একটি স্বর্থন্বেশী কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কুৎসাহ রটাচ্ছে। সম্প্রতি এ চক্রের অন্যতম সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন আমার ভাইয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের অফিসে একটি ভিত্তিহীন কাল্পনিক বানোয়াট মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।
তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন,অভিযোগকারী একজন প্রবাসী ও সিআইপি। সিআইপি সুযোগকে কাজে লাগিয়ে তিনি আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা চাদাঁবাজির অভিযোগ করেছেন। তিনি দাবী করেছেন আমার ভাই অভিযোগকারী বেলালের কাছ থেকে প্রথমে ১৫ লক্ষ টাকা চাদাঁ নিয়েছেন এবং বর্তমানে আরও ২০ লক্ষ টাকা চাদাঁ দাবী করেছেন। কিন্তু তিনি আমার ভাই কেন? কি জন্য? কোথায়? কোন সময় চাদাঁর টাকা পরিশোধ করেছেন এবং বর্তমানে কেনো পূণরায় চাদাঁ চাইতেছেন তার কোনো সু- নির্দিষ্ট কারণ উল্লেখ করতে পারেননি।
অভিযোগ দায়ের পর জেলা পুলিশ সুপারের পক্ষ থেক উভয় পক্ষকে নিয়ে তদন্ত করেন। তদন্ত শুনানি অভিযোগকারী জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রমাণে ব্যার্থ হন। অভিযোগের স্বপক্ষে কোন যুক্তিতর্ক ও প্রমাণ উপস্থাপন করতে পারেননি। যার ফলশ্রুতিতে জেলা পুলিশ সুপার বিষয়টি বুঝতে পেরে মিমাংসা করেছেন। অভিযোগটি মিথ্যা বানোয়াট সত্যেও সামাজিক সম্প্রতি শৃঙ্খলার স্বার্থে বিষয়টি নিষ্পত্তি করেছেন বলে আমি মনে করি। তথাকথিত সিআইপি মোহাম্মদ বেলাল উদ্দিন প্রতিহিংসার বশীভূত হয়ে আমার ভাইয়ের সামাজিক মান মর্যাদা ক্ষুন্ন করতে এবং তাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করার কু-মানসে এমন ঘৃণ্য কাজটি করেছেন বলে আমি ও আমার পরিবার মনে করে।
এসময় ইউপি সদস্য সরোয়ার হোসেনের পরিবার বেলালের এহেন অপকর্ম ও সরোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।