নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ি ভূজপুর থেকে একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের রামগড় বারৈয়ারহাট মহাসড়ক হেয়াকো বাজারস্ত জনতা স্টোরের সামনে রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ফেনি ছাগলনাইয়া থানার শুভপুর ইউনিয়নের মৃত আব্দুর রবের ছেলে আলমগীর হোসেন (৩৩) ও একই ইউনিয়নের ওবায়দুল হকের ছেলে কামরুল (২৭)।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।