রাঙ্গুনিয়া উপজেলাধীন সৈয়দ বাড়ি গ্রামের কৃতি সন্তান সৈয়দ বাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বিহারের ধার্মিক উপাসক প্রয়াত বিজন বড়ুয়া'র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় আজ ৩১ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় বাসাবো সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে অনিত্য সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ আনন্দমিত্র মহাথেরো। নিবোতি থেরো, শ্রদ্ধানন্দ থেরো, কল্যাণজ্যোতি থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি থেরো, দীপানন্দ থেরো, শীলবংশ থেরো,
প্রজ্ঞানন্দ ভিক্ষু, ধর্মরত্ন ভিক্ষু, আর্যনন্দ ভিক্ষু, জিনপ্রিয় ভিক্ষু, দেবপ্রিয় ভিক্ষুসহ মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
প্রয়াত বিজন বড়ুয়া'র প্রতি শ্রদ্ধানিবেদনে স্মৃতি চারণ করেন পরিবারের পক্ষে এস আই প্রকাশ কুসুম বড়ুয়া, পরিমল বড়ুয়া। সঞ্চালনে ছিলেন কিশোর কুমার বড়ুয়া প্রমুখ।
অনিত্য সভায় প্রয়াত বিজন বড়ুয়া'র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করে। ঢাকা কালি বাড়ি শ্মশানে দাহকার্য সম্পন্ন করেন।