প্রফেসর ড. সুকোমল বড়ুয়া স্মারক বক্তা হিসেবে ভারতে আমন্ত্রিত
কোলকাতার সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দু'শ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে আমন্ত্রিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস।

আরও ছিলেন প্রসিদ্ধ ইনডলজিস্ট নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড, কোঠারি। অনুষ্ঠানে প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, , নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কলিকাতা বিশ্ববিদ্যালয় ও ড. বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সোমা বন্দোপাধ্যায়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
এছাড়া বিখ্যাত লেখক বারিদ বরণ ঘোষসহ বিশিষ্ট সাংবাদিক ও বরেণ্য শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় সাহিত্য প্রকাশ কর্তৃক প্রকাশিত "বৌদ্ধ নীতিদর্শন" গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন রাজ্যপাল।
আরো ছিলেন আমেরিকার সেন্টারের ডিরেক্টর এলিজাবেথ লীজা ও কোলকাতাস্থ বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এবং কলকাতার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবি ও সুধীজন।