প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য ছুটছে মানুষ
সূর্য উঠার সাথে সাথে ঢাক-ঢোল পিটিয়ে, হলুদের রঙে রঙিন হয়ে প্রধানমন্ত্রীর জনসভায় সঙ্গীন হতে ছুটছে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে হরেক রকমের নিরাপত্তার ব্যবস্থা।
২৮ অক্টোবর ভোর চারটা থেকে দূরদূরান্ত থেকে সমাবেশস্থলে ছুটে আসছেন তারা।
আজ দুপুরে আনোয়ারা উপজেলার কেইপিজেড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।