প্রচন্ড বৃষ্টিতে দিল্লিতে ভেঙে পড়ল ৪ তলা বাড়ি, মৃত ৪
প্রচন্ড বৃষ্টিতে ভারতের রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল ৪ তলা বাড়ি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছে বলেই আশংকা করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে উদ্ধার কাজ। শনিবার (১৯ এপ্রিল )ভোর ৩ টায় মুস্তফাবাদ এলাকার একটি ৪ তলা বাড়ি হুড়োহুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বাসিন্দারা। খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও। শুরু হয় উদ্ধার কাজ। এখন ও পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে সেখান থেকে। এনিয়ে দিল্লি পুলিশের সহকারী ডিসি ( উত্তর - পূর্ব) সন্দীপ লাম্বা জানিয়েছেন, রাত ৩ টায় বাড়িটি ভেঙে পড়ে। ভিতরে অনেকেই ছিলেন। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েন। ১৪ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গেছে। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ চলছে। আমাদের আশংকা এখনও ৮-- ১০ জন ভিতরে আটকে রয়েছেন।" প্রবল বর্ষণেই ৪ তলা বাড়িটি ভেঙে পড়েছে বলে অনুমাণ। তবে তদন্ত শুরু হয়েছে।