- - -

প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের ৩ টির বেশি সন্তান থাকা চলবে নাঃ হিমন্ত 

Print News

প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের ৩ টির বেশি সন্তান থাকা চলবে নাঃ হিমন্ত

 

শনিবার (৬ ডিসেম্বর ) ২ দিনের কর্মসূচিতে বরাক সফরে এসেছেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। এদিন প্রথমে হাইলাকান্দিতে পৌঁছেন মুখ্যমন্ত্রী। হাইলাকান্দির রবীন্দ্র মেলার মাঠে মহিলা উদ্যমিতার চেক বিতরণ করেন। প্রায় ২৫ হাজার নারী- পুরুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে চেক তুলে দেন। হাইলাকান্দি জেলার মোট ১৭, ৭৭৪ জন মহিলাকে এই চেক প্রদান করা হয়েছে। চেক বিতরণ করে মুখ্যমন্ত্রী জানান, প্রথম দফায় ১০ হাজার টাকা, ১ বছরের পরে ২৫ হাজার টাকা এবং ৩ বছর পর ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের ৩টির বেশি সন্তান থাকা চলবে না বলে মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাইলাকান্দি মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য জেলা প্রশাসনকে দ্রুত জমি বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আসামের গামছা এবং চা পাতার ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। শেষে দাবি করেন, আসন্ন নির্বাচনে আসামে পুনরায় বিজেপি সরকারই ফিরবে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন ২ মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। বিধায়কদের বিজয় মালাকার, নিজাম উদ্দিন চৌধুরী, জাকির হোসেন লস্কর, বিজেপির কর্মকর্তাবৃন্দরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa