- - -

পুনেতে ধাবায় ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, চাকায় পিষে প্রাণ গেল ৯ জনের

Print News

পুনেতে ধাবায় ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, চাকায় পিষে প্রাণ গেল ৯ জনের

 

ভারতের মহারাষ্ট্রের পুণেতে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ধাবার ভিতরে গাড়ি ঢুকিয়ে দিল এক চালক। গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল পরপর ৯ জনের। আহত হয়েছেন আরও ৩ জন। মৃতদের তালিকায় ১ খুদে ও রয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে পুণের জেজুরি- মোরগাঁও সড়কে। পুলিশ জানিয়েছে, বুধবার (১৮ জুন) সন্ধ্যায় পৌণে ৭টায় দুর্ঘটনাটি ঘটে। সে সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। ভারী বৃষ্টির মধ‍্যেই বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল চালক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় ধাবার ভিতরে গাড়িটি ঢুকিয়ে দেয়। ঢুকে পড়ায় পরপর ১২ জনকে পিষে দেয়। বিকট শব্দে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই খবর পাঠান পুলিশে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। তাঁরা জানিয়েছে, ১২ জনকেই উদ্ধার করে জেজুরির স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসা চলাকালীন ১ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৩ জন এখন ও চিকিৎসাধীন রয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa