পুণ্যশীলা উপাসিকা দীপালি বড়ুয়া'র সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান সম্পন্ন
চন্দনাইশ উপজেলাধীন পূর্ব সাতবাড়ীয়া বেপারীপাড়া রত্নাংঙ্কুর বিহারের ধার্মিক উপাসক অমূল্য সওদাগর বাড়ির মেজ সন্তান প্রয়াত প্রকৌশলী বিধু ভূষণ বড়ুয়ার সহধর্মিণী শ্রীমতী দিপালী বড়ুয়া"প্রকাশ ( রাজুর মা) সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত নিজ গ্রামে ঐতিহাসিক পুণ্যতীর্থ ছাঁইদামুনি মন্দির প্রাঙ্গণে মহা সংঘের উপস্থিতিতে সুসম্পন্ন হয়েছে। প্রায় অর্ধশতাধিক ভিক্ষু সংঘের মধ্যে সভাপতিত্ব করেন উপসংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন জামিজুরী সুমনাচার বির্দশনারাম বিহারের অধ্যক্ষ শীলরক্ষিত মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববরেণ্য, বৌদ্ধ পন্ডিত, লেখক, গবেষক, প্রাবন্ধিক, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন দেবানন্দ মহাস্থবির, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির, সপ্তগ্রাম শাসনকল্যাণ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক জিনরতন মহাস্থবির, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ও চরবরমা সুগত বিহারে অধ্যক্ষ ধর্মানন্দ মহাস্থবির, জোয়ারা খানখানাবাদ ভাবনানন্দ আরামের অধ্যক্ষ ধর্মানন্দ মহাস্থবির, জ্যৈষ্ঠপুরা আমুছিয়া মৈত্রী বিহারের অধ্যক্ষ শুভানন্দ মহাস্থবির, সংঘরত্ন মহাস্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর ভাইস-চেয়ারম্যান প্রজ্ঞানন্দ স্থবির, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক বোধিমিত্র স্থবির, জ্ঞানমিত্র স্থবির, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির যুগ্ম মহাসচিব করাইয়ানগর চৈতন্য বিহারের অধ্যক্ষ আনন্দপ্রিয় স্থবির,
ঊনাইপুরা লঙ্কারাম বিহারের অধ্যক্ষ রতনানন্দ স্থবির,
আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, মৈত্রীপাল স্থবির, লোকরত্ন স্থবির, বোধিপ্রিয় ভিক্ষু, জ্ঞানজ্যোতি ভিক্ষু,
তিষ্যমিত্র ভিক্ষু, নিমফুল বিনয়মিত্র ভিক্ষু, অভয়মিত্র ভিক্ষু, নন্দবংশ ভিক্ষুসহ আরো অনেক প্রাজ্ঞ পন্ডিত মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক ও পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ধর্মদূত ড. সুমনপ্রিয় স্থবির,স্মৃতি চারণ করে পুণ্যদান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াতা দীপালি বড়ুযা'র মেজ পুত্র কানাডা প্রবাসী বাবু তাপস বড়ুয়া।
প্রয়াত প্রকৌশলী বিধু ভূষণ বড়ুয়া ও প্রয়াতা দীপালি বড়ুযা'র রেখে যাওয়া সন্তান সন্ততিগণ যথাক্রমে
১। বাবু রাজেশ বড়ুয়া রাজু, ফ্রান্স প্রবাসী।
২। পলাশ বড়ুয়া পিকলু
৩। তাপস বড়ুয়া কানাডা
৪। কৌশিক বড়ুয়া ফ্রান্স
৫। বিশ্বজিৎ বড়ুয়া বসু
প্রধান সদ্ধর্ম দেশক ড. জিনবোধি মহাস্থবির বলেন,
পুত্র বধূ নাতি-নাতনী আত্মীয় পরিজনকে বলেন প্রয়াত বিধু ভূষণ বড়ুয়া ও প্রয়াতা দীপালি বড়ুযাকে আজীবন স্মৃতিতে অম্লান রাখতে এই পবিত্র পুণ্যতীর্থে সুদৃশ্য ধর্মশালা নির্মাণ করা প্রয়োজন ও চিকিৎসা তহবিলে ফান্ড দিয়ে মাতা পিতার মুখ উজ্জ্বল করার আহ্বান জানান।
প্রয়াতার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি নির্বাণ কামনায় পুণ্যদান করেন।
সংঘদান অনুষ্ঠান শেষে সকল মহান পূজনীয় ভিক্ষুসংঘ ও জ্ঞাতি-স্বজন মধ্যাহ্নভোজন গ্রহণ করেন।
তাঁর পারলৌকিক সদ্গতি নির্বাণ সুখ কামনা করছি।