- - -

পুকুরে ডুবে প্রাণ গেল শিশু সোহানের

Print News

পুকুরে ডুবে প্রাণ গেল শিশু সোহানের

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ি গ্রামের হামিম শেখের ছেলে সোহান শেখ নামের ১৪ মাস বয়সের শিশু পানিতে ডুবে মারা যায়।
আজ( ১৪ জুন) রোজ শনিবার কোটালীপাড়া কুশলাই ইউনিয়নের কান্দি আমবাড়ি হামিম শেখ এর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হামিম শেখের ভাই কামাল শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন আজ সকালে আমার ভাইয়ের ছেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির সকলে উঠানের আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশেরপুকুরের পানিতে ভাসতে দেখে যায় সোহানকে। উদ্ধার করা হয় সোহানকে।উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালে নেওয়া হলে- কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত সেকেন্ড অফিসার এসআই মামুন সাহেব এর কাছেএই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ী গ্রামে ১৪ মাসের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে বলে জানতে পেরেছি।তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa