পাহাড় কেটে নির্মাণ হচ্ছে পাকা ঘর
চট্টগ্রামে নগরীতে আবারো পাহাড় কাটার উৎসব চলছে। নগরীর আকবর শাহ থানাধীন লেকসিটি সংলগ্ন বিজয় নগরে পাহাড় কেটে তৈরি করা হচ্ছে পাকা অবকাঠামো। একইসাথে সরকারি জায়গাও দখল করে নেয়ার অভিযোগ করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, গত বেশ কিছুদিন ধরে বিজয় নগর এলাকায় পাহাড় কেটে পাকা অবকাঠামো নির্মাণের কাজ চলছে। দিনে রাতে কেটে একটি পাহাড়ের বেশ কিছু অংশ সাবাড় করে দেয়া হয়েছে। পাহাড় কেটে তৈরি করা জমিতে পাকা ঘর নির্মাণের কাজ চলছে।
অভিযোগের সত্যতা যাচাইয়ে সরজমিনে গেলে ক্যামেরা দেখে নির্মাণ কাজে জড়িত লোকজন পালিয়ে যায়। আরো পাহাড় কাটার প্রস্তুতি চলছে বলেও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।