সাংবাদিক সম্মেলনে বক্তারা
পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন রোধে সরকারীভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে
১৮ জুলাই সন্ধ্যা ৭.০০ঘটিকায় হিজরি নববর্ষ মঞ্চের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন আমাদের সামাজিক জীবনের সর্বত্র অনাকাক্সিক্ষত অনুপ্রবেশ ঘটেছে পাশ্চাত্য সংস্কৃতির । যৎকারণে জাতির ভবিষ্যৎ কিশোর-যুবরা অধিকতর ঝুঁকে পড়ছে অপসংস্কৃতির চর্চা ও অনুশীলনে। ফলে হারিয়ে যাচ্ছে আমাদের প্রকৃত সংস্কৃতি। বেহায়াপনা, বেলেল্লাপনা, হিপ্পিগিরিকে তারুণ্যের অহংকার হিসেবে প্রদর্শন করছে এরা। আমরা মনে করি সংস্কৃতির নামে নৈতিক চরিত্র বিধ্বংসী এ অসুস্থ প্রতিযোগিতা থেকে তরুন-যুবসমাজকে ইসলামের শ্বাশত আদর্শের অনুশীলনই একমাত্র সুরক্ষা দিতে পারে। আর ইসলামী সংস্কৃতির সম্প্রসারণ ও বিস্তৃতিতে আমাদের এ প্রয়াস।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিজরী নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ। এতে উপস্থিত ছিলেন সমাজসেবক স ম হামেদ হোসাইন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, কাজী মুহাম্মদ মফিজুর রহমান, এম শাহাদাত হোসেন চৌধুরী রুবেল, অধ্যাপক মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন তাহেরী। হিজরী নববর্ষ উদযাপন পরিষদের সচিব লায়ন মুহাম্মদ এমরান এর পরিচালনায় উপস্থিত ছিলেন এম কপিল উদ্দিন রানা, মুহাম্মদ আনিসুর রহমান, আহমদ রেজা, খ ম জামাল উদ্দিন, মহসিন আরাফাত, শায়ের তাওহিদুল আলম রিয়াদ, এডভোকেট জয়নুল আবেদীন, মুহাম্মদ শহিদুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।