- - -

পালংখালী সীমান্তে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

img 20261021 wa0295
Print News

পালংখালী সীমান্তে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

 

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে ৬৪ বিজিবি।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়। আটক ব্যক্তির নাম বেলাল হোসেন (২৭)। তিনি উখিয়ার আঞ্জুমানপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় মিয়ানমারের দিক থেকে আসা এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখা যায়। তাঁর হাতে গামছায় মোড়ানো একটি পোটলা ছিল। বিজিবি সদস্যরা তাঁকে থামানোর চেষ্টা করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়।

তাঁর বহন করা পোটলা থেকে দুটি কার্টনে মোড়ানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে নজরদারি জোরদার করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa