- - -

পাথরের মন

img 20261021 wa0290
Print News

পাথরের মন

মোঃ খাইরুল ইসলাম

 

মনের ঘরে পা রাখতেই দেখলাম একটি পাথর,
ভালোবাসার আড়াল জুড়ে জমে আছে অন্ধকার।
যে হৃদয়ে মায়ার প্রদীপ জ্বলবে ভেবেছিলাম,
সেই হৃদয়ে আজ বিরহের কালো ছায়া পেলাম।
নারীর বুকে মায়া নাকি সাগরের চেয়েও গভীর,
সেই কথা বিশ্বাস করে হয়েছিলাম তারই অধীর।
আজকে দেখি সেই হৃদয় পাথরেরই রূপ নিয়েছে,
আমার বুকের ভালোবাসা নীরবতায় ডুবিয়ে দিয়েছে।
বুকের মাঝে আগলে রাখি তার স্মৃতির ফুল,
তারই মায়ায় হারিয়ে গিয়ে করেছি কত ভুল।
ফুলের মতো কোমল ছিল তার মায়াভরা মুখ,
মধুর হাসির আড়ালেতে লুকিয়ে ছিল কত দুঃখ!
কত আদরে রাখতাম তাকে বুকের গভীর কোণে,
নিজের কষ্ট লুকিয়ে রাখতাম তারই সুখের জন্যে।
আমার বুকে দুঃখ ছিল, চোখে ছিল জল,
তবুও তার হাসির কাছে হার মানতাম অবিরল।
ভাবিনি সে একদিন আমায় করবে পর,
অন্য কারও ভালোবাসায় ভুলে যাবে এই অন্তর।
যে হাত ধরে স্বপ্ন বুনেছি হাজার রাতের শেষে,
সেই হাত আজ অন্য হাতে—আমায় রেখে গেছে অবশেষে!
কী করে বুঝিনি আমি তার মনের ভাষা,
মিথ্যে ছিল, নাকি সত্যি ছিল বুকের ভালোবাসা?
যাকে ভেবে সাজিয়েছিলাম স্বপ্নেরই ঘর,
সেই তো আজ ভেঙে দিয়েছে ভালোবাসার পর।
পাথরের মন বুঝতে গিয়ে হৃদয় হলো ক্ষয়,
ভালোবাসার প্রতিদানে পেলাম শুধু পরাজয়।
আজও তারই স্মৃতি এসে চোখের কোণে ভাসে,
ভাঙা হৃদয় কাঁদে নীরবে, কেউ তো ভালোবাসে না পাশে।
হয়তো সে সুখে আছে অন্য কারও ঘরে,
আমি শুধু স্মৃতি নিয়ে কাঁদি রাতের পরে।
তার কাছে ভালোবাসা হয়তো ক্ষণিকেরই ক্ষণ,
আমার কাছে আজও সে এক বুকভরা স্পন্দন।
ভালোবাসা দিয়েছিলাম, চাইনি কিছু আর,
তবুও কেন শূন্য হলো হৃদয়ের সংসার?
মানুষ চিনতে ভুল করেছি, ভুল করেছি মন,
ভালোবাসার আড়ালেতে দেখেছি পাথরের মন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa