- - -

পাটনায় যাত্রীবাহী নৌকা ডুবে মৃত ৩

Print News

পাটনায় যাত্রীবাহী নৌকা ডুবে মৃত ৩

 

ভারতের বিহার রাজ্যের পাটনায় উমানাথ মন্দিরে কছে গঙ্গায় নৌকা ডুবি। ঘটনার সময় মাঝ নদীতে ছিল একটি ছোট নৌকা। হঠাৎ শুরু হয় প্রবল বাতাস। তখনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। হাওয়ার টাল সামলাতে না পেরে ডুবে যায় ছোট নৌকাটি। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ আরও ৫ জন। নৌকা দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) সকালে এই দুর্ঘটনা ঘটেছে। ছোট নৌকাতে ছিলেন ১৪ থেকে ১৫ জন যাত্রী। জলযানটিতে অতিরিক্ত লোক তোলার জন্যই বিপত্তি। জানা যায় মৃত ৩ জনের মধ্যে ২ জন মহিলা। স্থানীয়দের মতে, নিখোঁজ ৫ জন তলিয়ে গিয়েছেন। সে ক্ষেত্রে মোট মৃতের সংখ্যা হবে ৭। যদিও এনডিআরএফ ও এসডিআরএফ দল তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত নিখোঁজদের দেহ উদ্ধার হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa