পাঞ্জাবে এলপিজি ট্যাংকার সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় ঝলসে ৭ জন নিহত
ভারতের পাঞ্জাবে পিকআপ ভ্যানের সঙ্গে এলপিজি ট্যাংকারের সংঘষ। তার জেরে বিস্ফোরণ হল। ঝলসে প্রাণ হারালেন ৭ জন। আহত আরও ১৫ জন। পাঞ্জাবের হোসিয়ারপুর- জালন্ধর সড়কে মান্ডিয়ালা আড্ডার কাছে শনিবার (২৩ আগস্ট ) এই ঘটনা সংগঠিত হয়। পুলিশ জানিয়েছে, ট্যাংকারটি ঘোরার চেষ্টা করছিল। সে সময় পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। তার জেরে বিপত্তি। পুলিশ সূত্রে প্রকাশ, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ট্যাংকারের চালক সুখজিৎ সিংহ, বলবন্ত রায়, ধমেন্দ্র বমা, মনজিৎ সিংহ, বিজয়, যশবিন্দর কৌর এবং আরাধনা বমা। ধমেন্দ্র এই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। তাঁকে অমৃতসরের হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসকরা। পথে তাঁর মৃত্যু হয়। আহত কয়েকজনকে হাসপাতাল থেকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বিস্ফোরণের জেরে ট্যাংকারের চালক ছাড়া ওই এলাকায় তখন যাঁরা ছিলেন, তাঁরা হতাহত হয়েছেন। আগুনের আঁচে পুড়েছে আশপাশের বাড়িঘর ও। হোসিয়ারপুরের পুলিশ সুপার নিশ্চিত করেছেন। ভারতীয় ন্যায় সংংহিতার নিদিষ্ট আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে নিহত এবং আহতদের পরিবার পথ অবরোধ করেন ক্ষতিপূরণের দাবিতে। শেষে সাব ডিভিশনাল ম্যাজিষ্টেট গুরসিমরনজিৎ কৌরের প্রতিশ্রুতির পরে অবরোধ সরিয়ে দেন স্থানীয়রা্। ঘটনাস্থল পরিদর্শনে যান মন্ত্রীরা। অপরদিকে, বিরোধী্ দল কংগ্রেস তদন্তের দাবি তুলেছে।