পাঞ্জাবের আইন কলেজের ক্লাসরুমে সহপাঠিনীকে গুলি করে নিজের মাথাতে ও পিস্তল ঠেকালেন ছাত্র
ক্লাসরুমে একছাত্রীকে গুলি করে খুন করলেন সহপাঠী। একই পিস্তল দিয়ে এরপর নিজের দিকেও গুলি চালান তিনি। ছাত্রীটি অকুস্থলেই মারা গিয়েছেন। আশংকাজনক অবস্থায় ঘাতক ছাত্রকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সোমবার (৯ ফেব্রুয়ারী ) সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের তারন তারান জেলার একটি আইন কলেজে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সন্দীপ কৌর। অভিযুক্তের নাম প্রিন্স রাজ। জলন্ধরের বাসিন্দা ওই তরুণ আঈন কলেজের ১ম বর্ষের ছাত্র। কলেজের সিসিটিভি ফুটেজে দেখা যায়। এদিন সকাল ৯টা ১৫ মিনিটে ক্লাসরুমে প্রবেশ করেন এবং সন্দীপের পাশ দিয়ে হেঁটে যান। ছাত্রীটি তাঁর উদ্দেশে কোনও মন্তব্য করেন। তবে প্রিন্স কোনও জবাব দেননি বলেই সিসিটিভি দেখে মনে করা হচ্ছে। তিনি ক্লাসরুম থেকে বেরিয়ে যান। তার মন্তব্যের কোনও উত্তর দেননি বলে মনে হচ্ছে। সন্দীপ নামে ছাত্রীটি ঘর থেকে বেরিয়ে যান। তখন প্রিন্স এবং আরও এক সহপাঠিনী মেয়েটির পিছু পিছু যান। পরের ভিডিওটিতে দেখা যায়, তৃতীয় তরুণী প্রিন্স এবং সন্দীপকে নিয়ে ক্লাসঘরে হাসতে হাসতে ঢুকছেন। দুই তরুণী ক্লাসঘরের পিছনের দিকে একটি বেঞ্চে গিয়ে বসেন। ছাত্রটি বসেন সামনের সারিতে। হঠাৎ উঠে দাঁড়িয়ে পিছনের দিকে ঘুরে দাঁড়ান প্রিন্স। তাঁকে দেখে সন্দীপ ও উঠে পড়েন। প্রিন্সের হাতে একটি পিস্তল দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই সন্দীপের মাথায় গুলি করেন প্রিন্স। তারপর তিন পা হেঁটে গিয়ে পিস্তলের নল নিজের দিকে ঘুরিয়ে ট্রিগারে চাপ দেন। তাঁর ও মাথায় গুলি লাগে। তৃতীয় সহপাঠিনীকে দেখা যায়, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে তিনি। ভয়ে কাঁপছেন। কিছুক্ষন পরে দৌড়ে বাইরে যান এবং অন্য সহপাঠীকে ডেকে নিয়ে আসেন।