পাকুন্দিয়া ঘাগড়া গ্রামে হুসাইনিয়া আল হিকমাহ মডেল কওমী মাদ্রাসা (আব্দুল হাকিম ইনস্টিটিউট) নিজস্ব ভবন ভিত্তি স্থাপন
অঙ্করিত হলো আরেকটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন ঘাগড়া গ্রামে আজ সকাল ১২.৫০মিনিটে একটি নতুন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। মাদ্রাসা হলো দিন ইসলামের দুর্গ। মাদ্রাসা হল ঈমান বিধ্বংসী ফেতনার অতন্ত্র প্রহরী। মাদ্রাসা হল মুসলিম উম্মার ঈমানের রক্ষাকবচ। যতদিন এই মাদ্রাসা সুরক্ষিত থাকবে ততদিন মসজিদের ইমাম পাওয়া যাবে ফলে মসজিদ ও সুরক্ষিত থাকবে। মাদ্রাসা ধ্বংস হয়ে গেলে ইমামের অভাবে মসজিদের শূন্য হয়ে যাবে। একদল মূর্খের দখলদারিত্বে চলে যাবে সমাজ, রাষ্ট্র ,ইসলাম। তাই মাদ্রাসা প্রতিষ্ঠা লক্ষে যুগে যুগে যারাই কাজ করে যাচ্ছেন তারাই নানা রকম দ্বীন ইসলামের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
আলহামদুলিল্লাহ। ইসলামের কাজ কুরআনের খেদমত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় হুসাইনিয়া আল হিকমাহ মডেল কওমি মাদ্রাসা।
মাদ্রাসার নামকরণের কারণ : আমাদের কিশোরগঞ্জের পীরে কামেল বুজুর্গ ব্যক্তিত্বের নাম অনুসারে এ নামকরণ করা হয়। যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে কিশোরগঞ্জের প্রতিটি মুসলিম উম্মার হৃদয়ে। আর তিনিই হলেন আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা আব্দুল হালিম হোসাইনি রাহিমাহুল্লাহ। যার প্রতিটি কাজ প্রশংসনীয় প্রতিটি কথা ছিল ঐশী বাণী মহান আল্লাহ তায়ালার কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা। তারই স্মরণে রচিত হয়েছে কিশোরগঞ্জে শতশত মাদ্রাসা। মহান আল্লাহ হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করুন আমীন। এছাড়াও কোরআন থেকে নেওয়া হয় হিকমাহ শব্দটি ।
আজকের হোসাইনী আল হিকমাহ মডেল কওমি মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক শায়খ মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাযুল মাআরিফ আল কুরআনীয়্যাহ ঢাকা।
উপস্থিত ছিলেন উস্তাজুল আসাতিযা হাফেজ আবুল ফারুক নাসিম দামাত বারাকাতুহুম, মুহতামিম চুপিনগর দারুল আরকাম মাদ্রাসা। উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত শায়খ মুহাম্মদ নাজমুল হাসান, দারুল আরকাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আব্দুল কাইয়ুম, সওতুল হেরা জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ চন্ডীপাশা ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলাম, চৌদ্দশত ইউনিয়ন ইমাম ওলামা পরিষদের ব্যাটারি হযরত মাওলানা শাহজাহান পুলেরঘাট কেন্দ্রীয় মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল কাদির, ফাতেমা তুজ জোহরা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম, নুরুল হেরা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হযরত আলী, হযরত মাওলানা হাফেজ হযরত আলী, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও স্থানীয় আরো ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন
মোঃ খুরশিদ আলম, মোঃ সুমন মিয়া সাংবাদিক, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইউসুফ আলী মেম্বার, মোহাম্মদ আব্দুল আউয়াল সহ আরো অনেকে।
মাদ্রাসার সম্মানিত মোতাওয়াল্লী হলেন মোঃ আব্দুল হাকিম। তারই ছেলে হযরত মাওলানা আবু মোহাম্মদ আব্দুল্লাহ মামুন মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছেন।
পরিশেষে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দোয়া পরিচালনা করেন শায়খ মুহাম্মদ জাকারিয়া আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ।