মাধবপুরে বিএনপি'র নেতা এখলাছের বিরুদ্ধে ১কোটি ২৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ।
পাওনাদারকে মেরে লাশগুমের হুমকিতে আদালতে মামলা
হবিগঞ্জের মাধবপুরে বিএনপি'র নেতা এখলাছুর রহমান ভূইয়ার বিরুদ্ধে ১ কোটি ২৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে। পাওনা টাকা চাইতে গিয়ে আত্মসাৎকারী কর্তৃক মেরে লাশগুম করার হুমকির দেওয়ার বিষয়ে আদালতে মামলা দায়ের করেছে ভূক্তভোগী।
দায়েরকৃত মামলার সূত্রে জানা গেছে, উপজেলার জগদীশপুর ইউনিয়নর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক বেলঘর গ্রামের মৃত জমসেদ মিয়া ভূইয়ার ছেলে এখলাছুর রহমান ভূইয়ার সাথে ঢাকার বাসিন্দা মৃত আব্দুল কাদির ভূইয়ার ছেলে মুকশেদ ব্যাপারির সাথে বালু উত্তোনল ও বিক্রয় সংক্রান্ত ব্যবসায়ীক চুক্তি হয়। চুক্তি মোতাবেক ঢাকা সিলেট মহাসড়কের বেলঘর এলাকায় ড্রেজার দিয়ে বালু বালু উত্তোনল করে স্তুপাকরে মজুদ রাখা হয়েছিল। গত বছর আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের গোলাপ খার ছেল মামলার ৪নং স্বাক্ষী ইউসুফ খা'র তত্ত্বাবধানে বালু উত্তোনল হয়েছিল। চুক্তি অনুযায়ী অংশিদার হিসেবে এখলাছুর রহমান ব্যবসায়ীক টাকা দেওয়ার কথা থাকলেও দলীয় ও এলাকার প্রভাব দেখিয়ে কোন পুজি বিনিয়োগ করে নি।
৯৮ লক্ষ টাকার উপরে খরচ করে চলতি বছরে ৭ লক্ষ ৫৫ ঘনফুট বালু স্তুপ করা হয়েছিল। স্তুপাকার বালু পিডিএল কোম্পানির কার্যাদেশ মতে পরিবহণ করলে ১কোটি ২৮ লক্ষ ৩৫ হাজার টাকায় বিক্রি করা যেতো। যা এখলাছুর রহমানের নেতৃত্বে দলীয় প্রভাব কাটিয়ে আটক রেখে বিক্রি করে দিয়েছে এবং উত্তোলনকারী মুকশেদ ব্যাপারি, ইউসুফ কে কোনক্রমে এলাকায় যেতে দেয়না বলেও অভিযোগ করছে ভূক্তভোগীরা।
বালু পরিবহন ও টাকা চাইতে গেলে হত্যা করে লাশগুম করার হুমকির অভিযোগ রয়েছে।
এই ঘটনায় গত ১৪ অক্টোবর ঢাকা সি এম এম আদালতে সি আর ১২৭৯/২৬ নং মামলা দায়ের করে। মামলায় অন্যান্য আসামীরা হল একই গ্রামের জমসিদ মিয়ার ছেলে মেহেদী হাসান টিটু, ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের জবু মিয়ার ছেলে সোহাগ এবং মৃত বেদন মিয়ার ছেলে মোস্তাক।
আদালত মামলার ঘটনাটি তদন্তের জন্য ডিটেকটিভ ব্রাঞ্চ(ডিবি)কে নির্দেশ দেওয়া হয়েছে বলে মামলার বাদী মুকশেদ জানিয়েছে।
এখন পর্যন্ত ৫লক্ষ টাকার মতো পাওনা আছে স্বীকার করে অভিযুক্ত এখলাছুর রহমান ভূইয়া বলেন এ বিষয়টি তিনি নিষ্পত্তি করে দিয়েছেন। নিষ্পত্তির পর মামলায় আসামী করা হয়েছে।