
পাঁচবিবি থেকে এই প্রথম মহিলা ফ্লাইং অফিসার
জয়পুরহাটে পাঁচবিবিতে ধরন্জী ইউনিয়নের রতনপুর গ্রামের কৃতি সন্তান মাফিজুল সরকারের বড় মেয়ে মহসিনা সরকার বাফা যশোরে ৩ বছর প্রশিক্ষণ শেষে আজ থেকে কমিশন্ড অফিসার,ফ্লাইং অফিসার, হিসেবে যোগদান করছেন,বাংলাদেশ বিমান বাহিনীতে। পাঁচবিবি উপজেলা থেকে এই প্রথম মহিলা ফ্লাইং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। পাঁচবিবি উপজেলা বাসীর মুখ উজ্জ্বল করেছেন তিনি।
মহসিনা বলেন আমি গর্বিত যে আমি আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পেরেছি। আমি আজ থেকে শপথ নিলাম, আমি আমার দেশের, মাটি ও মানুষের জন্য, আমার জীবনের বিনিময়ে হলেও এই দেশকে রক্ষা করব, ইনশাআল্লাহ।এই বাহিনীতে ভবিষ্যৎ কর্মজীবনে তার সফলতার কামনা করেছেন এলাকাবাসী।
পাঁচবিবি মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
![]()









