পাঁচবিবির কড়িয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষায় এবারও জেলায় শীর্ষে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা দাখিল পরীক্ষায় ফলাফলে এবারও জেলার মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি বিগত ৪ বছর ধরে দাখিল ও আলিম পরীক্ষার জেলার শীর্ষ অবস্থান করে ।
মাদ্রাসা সুত্রে জানা যায়, ২০২৪ সালের এ মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৪১ জন অংশ গ্রহণ করেন। চলতি বছরের ফলাফলে মাদ্রাসা থেকে ২১ জন শিক্ষার্থী জিপিএ ৫ সহ শতভাগ পাশ করেছে। জিপিএ ৫ প্রাপ্ত ২১ জন শিক্ষার্থীদের মধ্যে ২০ জনই ছাত্রী। সার্বিক ফলাফল দেখা যায়, বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করেন ২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৭জন জিপিএ ৫ ও ৭ এ গ্রেড । সাধারণ বিভাগে অংশগ্রহণ করেন ১৭ জন শিক্ষার্থী। যার মধ্যে ৪ জন জিপিএ-৫, ৯ জন এ গ্রেড ও ৪ জন শিক্ষার্থী এ মাইনাস পেয়ে উত্তীর্ন হন। এমন ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ খুশি ।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান বলেন, শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় কারণে এমন ফলাফল সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এমন ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।