- - -

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা শিলচরে

Print News

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা শিলচরে

 

রবিবার (৪ মে) সন্ধ্যায় শিলচরে ঐতিহ্যবাহী বেরেঙ্গা নাথপাড়া সর্বজননী শিববাড়ি পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা পহেলগাঁয়ে জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি জ্বালিয়ে ১মিনিট নিরবতা পালন করেন। পরে পাকিস্তানি জঙ্গিদের দ্বারা সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিরীহ জনসাধারণের মৃত্যুতে তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানিয়ে মোমবাতি নিয়ে সড়ক পরিক্রমা করেন। এদিন তাঁরা জানান, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ধর্মীয় পরিচয় নিশ্চিত করার পরে হিন্দু পর্যটকদের গুলি করে মারার ঘটনায় গর্জে উঠেছে সমগ্র ভারতবাসী। ভারতের পাশ্ববর্তী দেশ পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সন্ত্রাসবাদীদের অসামাজিক ও নিরীহ মানুষদের হত‍্যাকে চিরস্তরে স্তব্ধ করার জন‍্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে উপযুক্ত ব‍্যবস্থা নেওয়ার দাবি জানান শিববাড়ি পরিচালনা কমিটির সভাপতি গৌতম নাথ, দীপংকর নাথ চৌধুরী, রোহিত নাথ, রবিজিৎ নাথ চৌধুরী সহ অন‍্যান‍্যরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa