নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ির উপজেলার ভুজপুর থানাধীন পশ্চিম বড় বেতুয়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ১৮তম আজিমুশশান নূরানী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) পশ্চিম বড় বেতুয়া খেলার মাঠ সংলগ্ন ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুই নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও দাঁতমারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল মোতালেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জানে আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দাঁতমারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোঃ ওমর ফারুক নঈমী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দারুসসুন্নাহ কাদেরিয়া দাখিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মোঃ জসিম উদ্দিন আল কাদেরী ।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেসিডেন্সিয়াল হাই স্কুলের সহকারী শিক্ষক মাওলানা নোমান মোহাম্মদ নুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম হজ্জ কাফেলা এন্ড ট্রাভেল ইন্টারন্যাশনাল এর সহকারী পরিচালক মাওলানা মোঃ সৈয়দুল হক ছৈয়দ, আল হাসনাইন মডেল মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ মিনহাজ উদ্দীন সিদ্দিকী।
উক্ত মাহফিলে আমন্ত্রিত ওলামা মাশায়েখদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বড় বেতুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত দাঁতমারা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সেলিম উদ্দিন কাদেরী, হাসনাবাদ ক্যাপ্টেন বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা শাহিন উদ্দিন কাদেরী,পশ্চিম বড় বেতুয়া বৃহত্তর সমাজের সাবেক সরদার খায়েজ আহমদ,আব্দুল মোতালেব সওদাগর,মোঃ শাহাবুদ্দিন মিস্ত্রী, মোঃ নুরুল আলম মিস্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হাকিম,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হোসেন, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় বেতুয়া সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের পৃষ্ট পোষক মেরিনার কাদের মাস্টার।মাহফিলে সার্বিক সহযোগিতা করেন বড় বেতুয়া সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য সহ বড় বেতুয়া এলাকাবাসী।
মাহফিল পরিচালনায় ছিলেন পশ্চিম বড় বেতুয়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ শরিফ উদ্দিন শাহিন ।
আল আকসা মুসলানদের প্রথম কেবলা, এখানে আমাদের প্রিয় নবী সকল নবীদের নিয়ে সালাত আদায় করেছিলেন। বহু নবীগনের কবর এই ফিলিস্তিনে। এই মহান পবিত্র ভূমি আল্লাহ হেফাজত করুন। আমরা সকলে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব, অতিথির বক্তব্য এসব কথা বলেন মাওলানা মোঃ সৈয়দুল হক ছৈয়দ।
শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাতের মাধ্যমে মাহাফিল সমাপ্ত হয়।