- - -

পশ্চিম এশিয়ায় যুদ্ধঃ এবার সৌদিআরবের সঙ্গে কৌশলগত আলোচনায় নরেন্দ্র মোদি

Print News

পশ্চিম এশিয়ায় যুদ্ধঃ এবার সৌদিআরবের সঙ্গে কৌশলগত আলোচনায় নরেন্দ্র মোদি

 

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা ও ইরান- ইসরায়েল যুদ্ধের আবহে সৌদিআরবের ক্রাউন প্রিন্স তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৮ মার্চ ) এই উচ্চ পর্যায়ের আলোচনায় মূলত আঞ্চলিক নিরাপত্তা, সমুদ্র পথে অবাধ বানিজ্য নিশ্চিত করা এবং জ্বালানি পরিকাঠামোর ওপর হামলার বিষয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। গত ২৮ফেব্রুয়ারী এই সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই পথ দিয়েই পরিবাহিত হয়। এদিনের আলোচনায় দুই রাষ্ট্র  প্রধানই একমত হয়েছে যে, বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে  সমুদ্র পথ ও শিপিং লাইনগুলো নিরাপদ এবং উন্মুক্ত রাখা একান্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী মোদি এই অঞ্চলে জ্বালানি পরিকাঠামোর ওপর হওয়া ধারাবাহিক হামলার তীব্ৰ নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, এই ধরনের হামলা কেবল আঞ্চলিক অস্থিরতাই বাড়ায় না, বরং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের সৃষ্টি করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa