- - -

পশ্চিমবঙ্গ বাজ পড়ে প্রাণ হারালেন ১০ জন

Print News

পশ্চিমবঙ্গ বাজ পড়ে প্রাণ হারালেন ১০ জন

 

মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে ঝড়বৃষ্টি শুরু হয় কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় সব জেলায়। বৃষ্টি শুরু হওয়ার আগে বাজ পড়তে শুরু করে। বজ্রপাতের কারণে রাজ্য জুড়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। কোচবিহারে বাজ পড়ে প্রাণ হারিয়েছেন ২ জন। মুর্শিদাবাদের ধুলিয়ানে প্রাণ হারিয়েছেন ৪ জন। মালদহে প্রাণ হারিয়েছেন ২ জন। পুরুলিয়ায় মারা গিয়েছেন ২ জন। ঝড়ের দাপটে কলকাতার ধর্মতলা, মৌলালি সহ বেশ কিছু জায়গায় ভেঙে পড়েছে গাছ। তার জেরে ব্যাহত হয় যান চলাচল। বিপাকে পড়ে নিত্য যাত্রীরা। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ঝেঁপে নামে বৃষ্টি। পুরুলিয়াতেও একই পরিস্থিতি। এই নিয়ে সবর্ত্রই বজ্রপাত আতংকে ভুগছে জনসাধারণ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa