- - -

পশ্চিমবঙ্গের বেলঘরিয়ায় রাসায়নিক কারখানায় বিষাক্ত গ‍্যাসে মৃত্যু ২ শ্রমিকের

Print News

পশ্চিমবঙ্গের বেলঘরিয়ায় রাসায়নিক কারখানায় বিষাক্ত গ‍্যাসে মৃত্যু ২ শ্রমিকের

 

 

ভারতের পশ্চিমবঙ্গে রাসায়নিক কারখানায় দুর্ঘটনা। বিষাক্ত গ‍্যাসে মৃত্যু হল ২ শ্রমিকের। জানা যায়, শুক্রবার (২০ জুন) রাতে বেলঘরিয়া থানার শালপাতা বাগান এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ, মৃতদের নাম রবিন আইচ (৬০) ও সুরজিৎ মাইতি (৫৫)। গুরুতর অসুস্থ অবস্থায় গোবিন্দ নন্দী নামে আরেক শ্রমিককে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিদিনের ন‍্যায় এদিনও কেমিক্যাল কারখানায় কাজ করছিলেন উক্ত ৩ শ্রমিক। তখনই কয়েক বছরের পুরনো একটি ড্রামে থাকা কেমিক্যাল নিস্কাশন করে পরিস্কার করার নির্দেশ দেয় কারখানা কর্তৃপক্ষ। সেই কাজ করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। বারাকপুর কমিশনারেটের ডিসি ( সাউথ) অনুপম সিং জানিয়েছেন, ” প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ড্রামে থাকা পুরনো কেমিক্যাল ফেলতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। বিষাক্ত গ‍্যাস শ্বাসনালীতে ঢুকে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশংকাজনক।” এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আতংকিত হয়ে পড়েন কারখানা সংলগ্ন  এলাকার বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কর্ডন করা হয় কারখানা চত্ত্বর। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয় পুলিশ সহ দমকলের একটি ইঞ্জিন। দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa