পল্লী কবি জসীম উদ্দীন এর ১২১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল
আজ সোমবার পল্লী কবি জসীম উদ্দীনের ১২১তম জন্মদিন। ১৯০৩ সালের আজকের এই দিনে ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্যের কীর্তিমান এই কবি গ্রামের মানুষের জীবন, সংস্কৃতি, তাদের সুখ-দুঃখ ব্যাপকভাবে তার কবিতা, নাটক ও গানে ফুটিয়ে তুলেছেন।
পল্লীকবির জন্মবার্ষিকী পালন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে পল্লী কবির সমাধিতে জেলা প্রশাসন, ফরিদপুরের পক্ষ থেকে মোঃ কামরুল আহসান, তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং জেলা পুলিশের পক্ষ থেকে মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরবর্তীতে পল্লীকবির বাড়ির প্রাঙ্গণে জেলা প্রশাসন, ফরিদপুর এর আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল আহসান, তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর। আলোচনা সভা শেষে পল্লী কবির প্রতিষ্ঠিত আনসার উদ্দীন উচ্চ বিদ্যালয়েরর শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়।
এই কীর্তিমান কবি ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে ঐতিহাসিক ‘ডালিম গাছের’ তলায় তাকে দাফন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চৌধুরী রওশন ইসলাম, উপ-পরিচালক, স্থানীয় সরকার, ফরিদপুর, মোঃ ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফরিদপুরসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।