পলাশে বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার মালামাল
নরসিংদীর পলাশে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে নির্মিত ঘোড়াশাল পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে প্লান্ট থেকে বিভিন্ন যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম ও জ্বালানিসহ প্রায় ৪ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাদামতলী গ্রামে অবস্থিত প্লান্টটিতে এ চুরির ঘটনা ঘটে।
প্লান্ট কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে উৎপাদন কার্যক্রম শুরু করতে গিয়ে বিভিন্ন যন্ত্রপাতি ও বৈদ্যুতিক তার খোয়া যাওয়ার বিষয়টি তাদের নজরে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পলাশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
২৬/১১/২০২৬