- - -

পলাশবাড়ির বাশঁকাটা তৃণমূল শাখা সংগঠকদের নিয়ে মহিলা পরিষদের প্রশিক্ষণ

Print News

পলাশবাড়ির বাশঁকাটা তৃণমূল শাখা সংগঠকদের নিয়ে মহিলা পরিষদের প্রশিক্ষণ

 

সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের আলোকে তৃণমূল শাখা সংগঠকদের নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার প্রশিক্ষণ উপপরিষদের আয়োজনে শনিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা বাঁশকাটা তৃণমূল শাখায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কেয়া, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, প্রকাশনা সম্পাদক মনিকা গুপ্তসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নারীর অধিকার মানবাধিকার এই চেতনা ও বিশ্বাস ধারন করে বাংলাদেশ মহিলা পরিষদ ঘোষণা পত্রে নারী ও পুরুষের সমতাপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠন, টেকসই ও গণমুখী উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সংকল্পবদ্ধ থেকে সমাজ বদলের জন্য নারী সমাজকে সচেতন করে সংগঠিত আন্দোলন গড়ে তোলার কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি এই কর্মকান্ডে পুরুষ সমাজকে যুক্ত করার আবশ্যকতা মহিলা পরিষদ জরুরি বলে মনে করে। তারা আরও বলেন, নারী সমাজের কাছে আহবান আসুন এই সংগঠনের পতাকাতলে সমবেত হয়ে সমাজে,রাষ্ট্রে ও পরিবারে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য নারী আন্দোলন গড়ে তুলি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa