- - -

পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ!  

Print News

পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ!

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় লাহিড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র স্মার্ট মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং মোবাইল ফোন দিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে পারভেজ নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ (২৫ ফেব্রুয়ারি) রোববার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরার নজরে আসে বিষয়টি। পরে তিনি পারভেজ নামের ওই পরীক্ষার্থীর মোবাইল জব্দ করে তাকে বহিষ্কারের আদেশ দেন। বহিষ্কৃত পরিক্ষার্থী (পারভেজ) পিতা রুহুল আমিন বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের লোহাগাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। সে শিক্ষার্থী লাহিড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পরীক্ষা দিচ্ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা জানান, স্মার্টফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়েছিল পারভেজ নামের ওই শিক্ষার্থী। কেন্দ্র পরিদর্শনের সময় ঘটনা আমার নজরে আসলে মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকের বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছার বলেন, পরীক্ষা চলাকালে পরীক্ষার সঙ্গে যুক্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীর দায়িত্ব অবহেলার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের জন্য এধরণের অভিমান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa