- - -

পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৫ সম্পন্ন

Print News

পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৫ সম্পন্ন

 

গতকাল ৩ জুলাই বৃহস্পতিবার বাদে এশা মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,কাঞ্চননগর তেমুহনি বাজার শাখা’র ব্যবস্থাপনায়, শাখার কার্যালয়ে শোহাদায়ে কারবালার মাহফিল সম্পন্ন হয়েছে।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজপাড়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা এবং অত্র শাখার সম্মানিত উপদেষ্টা মোঃ তালিম উদ্দীন ও কাজী পাড়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা এবং অত্র শাখার সম্মানিত উপদেষ্টা কাজী ইয়াছিন আরফাত, অত্র শাখার সম্মানিত প্রবাসী সদস্য, কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা কাতার শাখার সভাপতি, মাইজ পাড়ার কৃতি সন্তান মো:আইয়ুব হাসান (বাচ্চু) আরো উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী সদস্য মো: রাশেদ উদ্দীন, কাতার প্রবাসী সদস্য মিজানুর রহমান।

আরও উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কাঞ্চন নগর তেমুহনী বাজার শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

উক্ত মাহফিলে শোহাদায়ে কারবালা শীর্ষক আলোচনা হয়, মিলাদ কিয়ামের মাধ্যমে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa