
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পটিয়ার সকল শাখা কমিটি ও সমন্বয়কারীর যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক সফল মেয়র, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ব্যবসায়ী অধ্যাপক মুহাম্মদ হারুনুর রশিদ। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক সেন, গোফরান রানা, সরওয়ার কামাল রাজিব, মুহাম্মদ জসীম উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, অধ্যাপক ভগিরত দাস, বিশিষ্ট যুবনেতা সুদক্ষ সংগঠক আবু সালেহ মুহাম্মদ সাহরিয়ার, পটিয়া আনোয়ারার সম্মানিত সাংগঠনিক সমন্বয়ক সহ পটিয়ার বিশিষ্ট জন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক এবং শিক্ষাবিদ সহ বিভিন্ন পেশাজীবী ও শাখা কমিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
![]()









