পবিত্র মক্কা হজ্ব পালন করতে দুই ভাই সৌদি আরব যাচ্ছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ সৈয়দ মোঃ শামীম আনোয়ার ও নোয়াপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ
হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম আনোয়ার ও মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নের জন নন্দিত সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ সহ দুই ভাই পবিত্র মক্কায় হজ্ব পালন করতে সৌদি আরব যাচ্ছেন । জানা যায় , শনিবার ( ৮ জুন ) দুপুর ১২ টায় সৌদি এয়ারলাইনস ফ্লাইটে দুই ভাই এক সাথে সৌদি আরব উদ্দেশ্য হযরত শাহজালাল (রহঃ) বিমান বন্দর থেকে ত্যাগ করেন । দুই ভাই আল্লাহর ঘরে পবিত্র হজ্ব করার জন্য মক্কা , মদিনা বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) পবিত্র রওজা মোবারক জিয়ারত ও জেদ্দা সফর শেষে দেশে জুলাই মাসে ফিরবেন । সৈয়দ মোঃ শামীম আনোয়ার ও সৈয়দ মোঃ জাবেদ বলেন , আমরা অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহর ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্য যাত্রা করতে পেরে আমরা সৌভাগ্য মনে করছি ।

সময় স্বল্পতার কারণে আমাদের অনেক আত্মীয় স্বজন , বন্ধু - বান্ধব ও শুভাকাঙ্ক্ষী সহ মাধবপুর উপজেলা ও জেলাবাসী অনেকের সাথে দেখা করে আসতে না পারায় আমরা দুঃখিত । আমরা মাধবপুর উপজেলা সহ জেলা বাসীর জন্য দোয়া করবো । আমাদের যাত্রা সকলের কাছে দোয়া চাই ।