পটিয়া পৌরসভায় শ্রমিক লীগের ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পটিয়া পৌরসভা ২নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বাবু শিব রাম দে সভাপতিত্বে এবং বাবু কাঞ্চন নাথ'র সঞ্চলনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা কৃষক লীগের আহবায়ক ও দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি সৈয়দ নুরুল আবছার।
প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা ডি. এম জমির উদ্দিন।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন স্বপন কুমার বিশ্বাস, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান বাবু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইউসুফ নবী টিপু, পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, মঞ্জুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক আলমগীর আলম, মেম্বার শাহ আলম, জাহাঙ্গীর আলম সওদাগর, হোসেনুর জামান গাফফারুল বশর মনু, মেম্বার মাহবুল আলম, বাবলা মল্লিক, নাজিমুদ্দিন বাহাদুরসহ প্রমুখ।
এতে প্রধান অথিতি বলেন,
পড়ালেখার পাশাপাশি মেধাবী বিকাশের জন্য বাচ্চাদের সাংস্কৃতিক শিক্ষাও গুরুত্বপূর্ণ। তাই আপনার সন্তানকে মোবাইল না দিয়ে সাংস্কৃতির প্রতি ধাবিত করুন।
পরে ক্রীড়া সংস্কৃতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।