- - -

পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে আলহাজ্ব রোকেয়া -শামশুল ইসলাম এতিমখানা হেফজখানা ও নূরানী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

Print News

পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে আলহাজ্ব রোকেয়া -শামশুল ইসলাম এতিমখানা হেফজখানা ও নূরানী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

গতকাল ২৫ এপ্রিল (শনিবার) বিকালে শোভনদন্ডী ইউনিয়নের ইউসুফের পাড়ায় আলহাজ্ব রোকেয়া -সামশুল ইসলাম -মাহফুজ ট্রাস্ট ও আলহাজ্ব মাহফুজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ওই মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক সূচনা হয়।

আলহাজ্ব মাহফুজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র সাবেক সহকারী পুলিশ কমিশনার আলহাজ্ব মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও বাশার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বাশার (আবু)।

ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ-কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল আলীম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সামশুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ কামাল উদ্দিন ও সাহাব উদ্দীন চৌধুরী।

এ সময় প্রধান অতিথি আলহাজ্ব আবুল বাশার আবু—মাদ্রাসা শিক্ষার গুরুত্বারোপ করে বলেন, ‘মাদ্রাসা শিক্ষা ইসলামী মূল্যবোধ, নৈতিকতা এবং ধর্মীয় জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। এটি কুরআন, হাদিস, ফিকহ ও আরবি ভাষার শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান—বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান চর্চার মাধ্যমে যোগ্য আলেম ও সুনাগরিক গড়ে তোলে। সমাজ থেকে অশিক্ষা দূরীকরণ, নৈতিক অবক্ষয় রোধ এবং পরকালীন মুক্তির পথ নির্দেশনায় মাদ্রাসা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
তিনি এ এতিম খানার সার্বিক সহযোগিতায় সব সময় পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি সমাজের বিত্তশালীদের এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

এ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা ও স্থানীয় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন —সাইফুদ্দিন জাবেদ, জাহাঙ্গীর কবির, শহিদুল ইসলাম,মোরশেদুল ইসলাম, মাহবুব রহমান, ইসমাইল কন্ট্রাক্টর, আহমেদ কবির চৌধুরী, নুর কাসেম, মুহিবুল্লাহ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa