প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ণ
পটিয়া উপজেলার ঐতিহাসিক একটি প্রাচীন স্থাপনা!!

এটি একটি প্রাচীন মসজিদ।মুসলমান ইতিহাসের ঐতিহ্যের প্রতীক। এই মসজিদটি পটিয়া উপজেলা সদর থেকে সোজা পশ্চিমে লবনের নগরী খ্যাত ইন্দ্রপোলের একটু পশ্চিম দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে ই এর অবস্থান। পটিয়া পৌরসভা এলাকার এটি প্রাচীন মসজিদ।
ইতিহাস ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসকে ধরে রাখতে এবং আগামী প্রজন্মকে ইতিহাস বিষয়ে সচেতন করতে এই ধরনের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ জরুরী। জনগুরুত্বপূর্ণ এই প্রাচীন মসজিটি ইতিহাসের স্বার্থে সংরক্ষণ করা গেলে পটিয়াবাসী, পটিয়ার ইতিহাস সমৃদ্ধ হতো।
সড়ক মহা সড়ক সম্প্রসারণ হোক, আরো বড় হোক এটি আমি আমরা চাই ; তবে কোন ইতিহাস ঐতিহ্য বিষয়ক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করে নয়।
মাননীয় সরকার বাহাদুর! বিষয়টি ইতিহাস সম্পর্কিত।তাই একটু নজর দেয়া প্রয়োজন।
বলতে পারেন এর পাশে আরো বৃহৎ আকারের মসজিদ হচ্ছে,কোটি টাকা ব্যয়ে।
তবুও ইতিহাসের প্রয়োজনে এই মসজিদটি সংরক্ষণের দাবী ও প্রার্থনা।
হয়তো রক্ষা হবে। তবে পটিয়ার সম্মানিত কৃতিসন্তান গনকে এগিয়ে আসতে হবে। তাঁরা এগিয়ে না আসিলে রক্ষা করা সম্ভব হবে না।
এই মসজিদটি ভেংগে ফেলা হলেও এই ছবি একদিন কথা বলবে এবং যাঁরা ইতিহাস পণ্ডিত তাঁদেরকে জব্বাব দিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেই।
Copyright © 2026 দৈনিক আনন্দবার্তা. All rights reserved.