- - -

পটিয়ার মনসা বাদামতলে বাস দুর্ঘটনা : আহত ১৫ 

Print News

পটিয়ার মনসা বাদামতলে বাস দুর্ঘটনা : আহত ১৫

 

চট্টগ্রাম পটিয়া সড়কের মনসা বাদামতল এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে । গতকাল বিকাল ৫.৩০ টার সময় উপজেলার মনসা বাদামতল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকাল ৫.৩০ টার সময় উপজেলার মনসা বাদামতল থেকে একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি কিছু দূর যাওয়ার পর বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন অাহত হন। পটিয়া ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করে। আহতদের মধ্যে মোঃ হারুনুর রশিদ( ৫৫), মোকারম হোসেন (১৭), জান্নাতুল ফেরদৌস ( ৩৬), খোরশেদ আলম (৫০) সহ ১০ জন যাত্রীকে চিকিৎসার জন্য পটিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠানো হয়। পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জনাব ওমর ফারুক বলেন, বাসটি চালানোর সময় চালক মোবাইলে কথা বলছিলেন তাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত এসে যাত্রীদের উদ্ধার করেছি । এখন বাসটি উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa