
পটিয়ার বন্যার্ত মানুষের পাশে ড. জুলকারনাইন চৌধুরী, বিভিন্ন ইউনিয়নে শুকনো খাবার বিতরণ
চট্টগ্রামের পটিয়া উপজেলার বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নজীর আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়, ড. জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানার তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ইমন, যুবনেতা মো. ফয়সাল, মো. রাশেদ, মো. মিনহাজ ও মো. সাজ্জাদসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা দুর্গম ও পানিবন্দি এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণ ও বন্যার কারণে পটিয়ার বিভিন্ন ইউনিয়নের হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ড. জুলকারনাইন চৌধুরী বলেন, “পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। একজন সমাজকর্মী হিসেবে আমি সবসময় মানুষের সেবায় নিয়োজিত রয়েছি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে এবং এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের কঠিন সময়ে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি পেয়েছে। তারা মানবিক এ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
![]()









