পটিয়ার পাঁচরিয়া গন্ধকুটিরে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব সদ্ধর্মশাসনরত্ন শ্রীমৎ বোধিমিত্র মহাথেরোর পোটিকাবদ্ধ অনুষ্ঠান
গত ২৪ অক্টোবর সোমবার পটিয়া উপজেলাধীন পাঁচরিয়া গন্ধকুটি বিহার প্রাঙ্গনে দিনব্যাপী সদ্ধর্মশাসনরত্ন বোধিমিত্র মহাথেরো মহোদয়ের পেটিকাবদ্ধ অনুষ্ঠান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধ্বতন সহ-সভাপতি শীলভদ্র মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সকালের ১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য ২৯তম সংঘনায়ক, অগ্নমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ অধ্যাপক বনশ্রী মহাথেরো। উদ্ধোধক ছিলেন ঊর্ধ্বতন সহ-সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো। মূখ্য আলোচক ছিলেন, সদ্ধর্মরশ্মি উপ-সংঘনায়ক রতনশ্রী মহাথেরো। বিকালে অনুষ্ঠিত ২য় পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরো। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। উদ্ধোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো। মূখ্য আলোচক ছিলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক, জাতীয় বৌদ্ধ নেতা প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া।

প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো। ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সভাপতি আর্য্যকীর্তি মহাথেরো, ধর্মসেনাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথেরো, অর্থ সচিব সোভিতানন্দ মহাথেরো, সাংগঠনিক সম্পাদক মৈত্রীবারিধী পরমানন্দ মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুবর সভাপতি অধ্যাপক ড. উপানন্দ মহাথেরো, আবুরখীল বিদর্শন বিহারের অধ্যক্ষ সংঘানন্দ মহাথেরো, সংঘবন্ধু দয়ানন্দ মহাথেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জেবিএস আনন্দবোধি থেরো, দেয়াংপাহাড় শাক্যমুনি বিহারের অধ্যক্ষ জয়সেন ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ রবীশ্বরানন্দ পুরী মহারাজ, পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, ৫নং হাবিলাশদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফৌজুল কবির ( কুমার), বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-যুবর মহাসচিব রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ শামসুল হক চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার ও সুযোগ-সুবিধা পায়। হুইপ আরও বলেন, পটিয়া উপজেলা একটি শান্তি ও সম্প্রীতির আদর্শ ভূমি। সারাদেশে পটিয়া উপজেলা মডেল উপজেলা হিসেবে পরিচিত। আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে। আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা শ্যামল বড়ুয়া, ত্রিদীপ বড়ুয়া, লিটন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. প্রিয়দর্শী মহাথেরো ও অধ্যক্ষ সত্যানন্দ বড়ুযা। অনুষ্ঠানে প্রায় ২৫০০ আড়াই হাজার পুণ্যার্থীকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।