- - -

পটিয়ায় শহীদ বিপ্লবী হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ২২ মার্চ

Print News

পটিয়ায় শহীদ বিপ্লবী হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ২২ মার্চ

 

চট্টগ্রামের পটিয়ায় শহীদ বিপ্লবী হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে ।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা আপোষহীণ সূর্যসৈনিক বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা শহীদ বিপ্লবী হিমাংশু চক্রবর্তীর স্মরণে তরুণ ব্যাংকার ও সমাজকর্মী প্রত্যয় চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম পটিয়া হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত শহীদ বিপ্লবী হিমাংশু চক্রবর্তী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২২ মার্চ রোজ শুক্রবার বিকাল ৩টায় হাবিলাসদ্বীপ সার্বজনীন শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে । রাউন্ড রবীণ লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬ টি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটো দল ফাইটার্স ও চ্যালেঞ্জার্স ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম পটিয়া ধলঘাট বীর কন্যা প্রীতিলতা ট্রাস্টের ফাউন্ডার প্রেসিডেন্ট পংকজ চক্রবর্তী । সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি প্রকৌশলী কনক চৌধুরী বাবু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক যীষুকেশ বিশ্বাস , টুর্নামেন্টের পৃষ্ঠপোষক তরুণ ব্যাংকার ও সমাজকর্মী প্রত্যয় চক্রবর্তী , সংগঠনের নির্বাহী সদস্য প্রকৌশলী রাজীব দাস , সহ সভাপতি অরুপ চৌধুরী ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa