পটিয়ায় উদ্ধার হওয়া কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর
চট্টগ্রামের পটিয়া বাস স্টেশন থেকে উদ্ধার হওয়া কিশোরী সিদরাতুল হুমাইরা প্রিয়া (১৩)" কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ পটিয়া থানা পুলিশ কিশোরী"টিকে পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন। ৷ পটিয়া থানা পুলিশ, প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১ টার সময় পটিয়া বাস স্টেশন এলাকায় ওই কিশোরীটিকে উদ্দেশ্য বিহীনভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনতা জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন উত্তর দেয়। তখন তারা কিশোরীটিকে পটিয়া থানায় নিয়ে যায়। পুলিশ থানার নারী ও শিশু ডেস্কে কিশোরীটিকে রাখেন। রোববার তাকে পটিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়। হেলথ কমপ্লেক্সের চিকিৎসায় কিশোরীটি কিছুটা সুস্থ হয়ে ওঠে। খবর পেয়ে কিশোরীটির স্বজনরা হাসপাতালে এসে তাকে সনাক্ত করেন । তাঁর নাম সিদরাতুল হুমাইরা প্রিয়া। বাবার নাম মোঃ ইকবাল। বাড়ি পটিয়া উপজেলার জিরি গ্রামে। অতঃপর পটিয়া থানা পুলিশ যাচাই -বাছাই শেষে কিশোরী'টিকে মামা মো: ইসহাকের জিস্মায় হস্তান্তর করেন।