- - -

পটিয়ায় আইন সহায়তা দিবস পালন

Print News

পটিয়ায় আইন সহায়তা দিবস পালন

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও পটিয়া চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্দ্যেগে ২৮ এপ্রিল ২০২৪ যথাযথ মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়। উক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত সকাল ০৯.০০ ঘটিকায় পটিয়া চৌকি আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণ এসে শেষ হয়। দিবসটি উদযাপনের অংশ হিসেবে পটিয়া আদালত প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানমালার কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য (চট্টগ্রাম-১২) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী ও পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ, জনাব নাজমুল হোসেন চৌধুরী। দিবসটির তাৎপর্য সম্পর্কে সকাল ১০.০০ থেকে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সদস্য (চট্টগ্রাম-১২) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব নাজমুল হোসেন চৌধুরী, সিনিয়র সহকারী জজ, ২য় আদালতের বিজ্ঞ বিচারক জনাব মোঃ হাসান জামান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বেগম তাররাহুম আহমেদ, সিনিয়র সহকারী জজ, চন্দনাইশ আদালতের বিজ্ঞ বিচারক জনাব শেখ মোহাম্মদ মুহিবুল্লাহ, পটিয়া আইনজীবি সমিতির সভাপতি, জনাব আশীষ কুমার দাশ, সম্পাদক নুর মিয়া, প্রবীণ আইনজীবি এ.কে.এম শাহজাহান উদ্দিন, স্বপন কুমার চৌধুরী, মুকুল কান্তি দেব, বলরাম কান্তি দাশ, পটিয়া আইন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ বদিউল আলম, পটিয়া থানার অফিসার ইনচার্জ জনাব জসীম উদ্দিন এবং আদালতের কর্মচারীদের পক্ষ থেকে সেরেস্তাদার জনাব আবদুর নূর তুষার প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও আলোচনা সভা ও র‍্যালীতে পটিয়া আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবিবৃন্দ, বিজ্ঞ প্যানেল আইনজীবীবৃন্দ, আদালতের কর্মচারী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আদালতে আগত বিচারপ্রার্থীগণ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। সভার শেষে জাতীয় আইনগত সহায়তা দিবস সফলভাবে উদযাপনে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানিয়ে পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ এবং পটিয়া চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান জনাব নাজমুল হোসেন চৌধুরী সভার সমাপ্তি ঘোষণা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa