- - -

পঞ্চগড়ের সড়কের মৃত্যু -১

Print News

পঞ্চগড়ের সড়কের মৃত্যু -১

 

পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মানসিক ভারসম্যহীন নারীর (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহিপাড়া এলাকায় তেতুঁলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়দের মাধ্যেমে খবর পেয়ে তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে নিহতের পরিচয় সনাক্তে সিআইডির বিশেষ ইউনিট হাতের আঙ্গুলের ছাপ নেয়। এতেও নিহতের পরিচয় সনাক্ত হয়নি।

 

 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই মানসিক ভারসম্যহীন নারী সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহিপাড়া সহ আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিল। মঙ্গলবার সকালে তিনি ইউনিয়নের টিটিহি পাড়া এলাকায় তেতুঁলিয়া-পঞ্চগড় মহাসড়কে ঘোড়াফেরা করছিলেন। এসময় একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়েন তিনি। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যায়। পরে তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa