ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গনমাধ্যম ও মানবাধিকার সংগঠন ন্যাশনাল প্রেস সোসাইটি এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ৩ আগস্ট ২৩ তারিখে ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
মোঃ আবুল কাসেম কে সভাপতি ও নয়ন শীল কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট এই পূ্র্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এসময় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শারমিনা মাহবুবুল সহ চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।