নৌকা মার্কার সমর্থনে উপজেলা ছাত্রলীগের প্রচারণা
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে নৌকা প্রতিকে বিজয়ী করার লক্ষে প্রচারণা চালিয়েছে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ। আজ বিকালে নৌকা মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় চালায় একঝাক ছাত্রলীগের নেতৃবৃন্দ। ঈদগাঁও বাস স্টেশন থেকে শুরু করে ঈদগাঁও বাজার,ঈদগাঁও গরু বাজার ও গুরুত্বপূর্ণ স্হানে প্রচারণা চালানো হয় এবং জনসাধারণের মাঝে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ ও সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
এতে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ,ঈদগাঁও রশিদ আহমেদ কলেজ ছাত্রলীগের আহবায়ক মীর আব্দুর রহমান নাহিদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল্লাহ,উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মোহাম্মদ রুহান,সাইদ মোহাম্মদ সোহাইল,রুবেল সহ আরো অনেকে।