- - -

নৌকার প্রার্থী নয়নের বিশাল নির্বাচনী সভা ও মি‌ছিল

Print News

নৌকার প্রার্থী নয়নের বিশাল নির্বাচনী সভা ও মি‌ছিল

 

 

লক্ষ্মীপুর জেলার রায়পুরে বিশাল নির্বাচনী সভা ও মি‌ছিল করেছে আওয়ামী লীগ মনোনীত নৌকার কান্ডারী এড.নূর উদ্দিন চৌধুরী নয়নের নেতা কর্মীরা।

রায়পুর উপজেলার বাস স্ট্যান্ড মাঠে ০৪ ই জানুয়ারী (বৃহস্পতিবার ) সভার আয়োজন করে রায়পুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উক্ত সভায় বি‌ভিন্ন জ‌ায়গা থে‌কে মিছিল নিয়ে হাজির হয় রায়পুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

উক্ত সভায় রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, রায়পুরে যত উন্নয়নে কাজ করেছেন এড. নূরউদ্দিন চৌধুরী নয়ন। তা আর অন্য কেউ এমন উন্নয়ন করতে পারেনি। তার নির্বাচনী এলাকার প্রতিটি পর্যায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। উন্নয়নের স্বার্থে নৌকায় মার্কায় ভোট দিন।

নির্বাচনী সভায় সভাপতির বক্তব্য রাখেন রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ।  তিনি বলেন, গত আড়াই বছরে এড. নূরউদ্দিন চৌধুরী নয়ন অতুলনীয় উন্নয়ন করেছেন। যা সত্যিই অবিশ্বাস্য, নৌকা স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিবেন উন্নয়নের জন্য, দেশের জন্য।

উক্ত সভায় নৌকার প্রার্থী এড. নূর উদ্দিন চৌধুরী বলেন, আমাদের মতো নির্বাচনী সভা কোনো প্রার্থী  করতে পারেনি। প্রকৃত অর্থে এমনটি জনগণের বিজয়, গনতন্ত্রের বিজয়। নৌকার স্বার্থে, শেখ হাসিনার স্বার্থে, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন। আমরা আগের নির্বাচনের চেয়ে দ্বিগুণ ভোট প্রত্যাশা করছি। দেশের উন্নয়নে নৌকা ও আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ।

উক্ত নির্বাচনী সভা শেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নূরউদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বে রায়পুর উপজেলা শহরে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিলটি রায়পুর প্রাইম ব্যাংকের নিচে এসে  দলীয় প্রচারণার মাধ্যমে  আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa