- - -

নোয়াখালী জেনারেল হাসপাতালে হাজতির মৃত্যু

Print News

নোয়াখালী জেনারেল হাসপাতালে হাজতির মৃত্যু

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আবুল বাশার বাদশা (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) তিনি মারা যান। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে নোয়াখালী জেলা কারাগারে ছিলেন বাশার।

মারা যাওয়া বাশার জেলার বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিসপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে।

নোয়াখালী জেলা কারাগার সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে কারাগারে বুকে ব্যথা অনুভব করেন বাশার। দ্রুত কারারক্ষীরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, জেলা কারাগারের একজন হাজতি বুকে ব্যথা অনুভব করলে কারারক্ষীরা তাকে হাসপাতালে আনেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নোয়াখালী জেলা কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মোহাম্মদ জাবেদ হোসেন বলেম, হাজতি বাশার আগে থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তাকে একাধিকবার চিকিৎসা করানো হয়েছে। আজ আবার বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa