নোয়াখালীর জাহাজমারায় দাখিল মাদ্রাসার নতুন ভবনের শুভ উদ্বোধন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চর জব্বর থানার জাহাজমারা ইউনিয়নে আল মানসুর ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক কমপ্লেক্স-৩ এ মাসিক মেডিকেল ক্যাম্প চালু করণ ঘোষনা ও পশ্চিম জাহাজমারা দারুসসালাম দাখিল মাদ্রাসার ৩য় তলা ভবণ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারী) মাদ্রাসা প্রাঙ্গণে কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি আল মানসুর ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট'র চেয়ারম্যান হাফেজ মাও খলিল আহমেদ,বিশেষ অতিথি উপদেষ্টা সিরাজুম মনির আহমদ ও আবদুল্লাহ আল মানসুর আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আল মানসুর ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট'র সেক্রেটারী মাও আবদুল ওদুদ পাটোয়ারী, উপদেষ্টা ডা: রেদোয়ান উল্যাহ শাহিদী ও অধ্যক্ষ হাফেজ খালেদ সাইফুল্লাহ সহপ্রমুখ।
ট্রাস্টের সদস্য মো: ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাও ইব্রাহিম খলিল,সহকারী শিক্ষক মাও হারুনুর রশিদ, মো: রায়হান ও মো: আবুল কালাম।এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো: মুজাহিদুল ইসলাম,সেক্রেটারি মো: মনিরুল ইসলাম,সহ- সেক্রেটারি মোহাম্মদ মোস্তফা,ক্যাশিয়ার মো: আব্দুর রাশেদ এবং সদস্য আবুল হাশেম,মো: আবদুল কাদের ও কবির সহ প্রমুখ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উদ্বোধনের পর কার্যক্রম ঘুরে দেখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।অত্র এলাকায় কয়েক বছর ধরে নূরানী ও এতিমখানা মাদ্রাসা চালু হয়ে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধি করছে।২০২২ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি দুই বছর যাবত দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা দিয়ে আসছে।এর ধারাবাহিকতা অব্যহত রাখতে একটি দাখিল মাদ্রাসা ৩য় তলা ভবণ নির্মান কাজের উদ্যোগ গ্রহন করেন কর্তৃপক্ষ।
ট্রাস্টের সেক্রেটারি মাও আবদুল ওদুদ পাটোয়ারী'র বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল মানসুর ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট কমপ্লেক্স-৩ এর ৩য় তলা ভবন নির্মাণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি হয়।