- - -

নোয়াখালীতে ডি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Print News

নোয়াখালীতে ডি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
‎
‎
‎
‎ডি.এইচ.এম.এস. (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি) ডক্টরস এসোসিয়েশন নোয়াখালী সদর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।
‎
‎শনিবার ( ১৪ জুন ) সকালে ডি.এইচ.এম.এস. (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি) ডক্টরস এসোসিয়েশন নোয়াখালী সদর উপজেলা শাখার উদ্যোগে ও দি ন্যাশনাল এইচ. আর. ল্যাবরেটরী লিঃ এর সৌজন্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ ইং নোয়াখালী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাইজদী কোর্ট, নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ডি.এইচ.এম.এস. ডক্টরস এসোসিয়েশন এর নোখায়ালী সদর উপজেলা শাখার আহবায়ক ডা. সালাহ উদ্দিন এর সভাপতিত্বে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডি.এইচ.এম.এস. ডক্টরস এসোসিয়েশন নোখায়ালী জেলার সভাপতি ডা. মো. বেলায়েত হোসেন।
‎
‎ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, নোয়াখালী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল মাইজদীর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মুনির আহম্মদ, মাইজদী কোর্ট নোয়াখালীর দি ন্যাশনাল এইচ. আর. ল্যাবরেটরী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আবদুল আজিজ, নাটোরের চলনবিল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. মো: কামরুজ্জামান মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎
‎এসময় নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশন এর আহ্বায়ক, সদস্য সচিব, ডাক্তারগণ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে নোয়াখালী ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশন এর সভাপতি ডা. বেলায়েত হোসেন নোয়াখালী সদর ও হাতিয়া উপজেলার ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশন এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa