- - -

নেপাল ও গাজায় মানবিক কার্যক্রম শেষে দেশে ফিরলেন আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন

Print News

নেপাল ও গাজায় মানবিক কার্যক্রম শেষে দেশে ফিরলেন আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন

 

নেপাল, মিশর ও রাফা সীমান্তে শরণার্থীদের বিভিন্ন মানবিক কার্যক্রম ও ওমরা সম্পন্ন করে দেশে ফিরেছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। আজ ২২ জুন রবিবার সকালে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী ফ্লাইটটি।

এ সময় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ) পরিবারের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

গত ২৭ মে নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। সেই দেশে অসহায় পরিবারের কাছে পৌঁছে দেন বাংলাদেশের মানুষের ভালোবাসার উপহার কোরবানির মাংস।

নেপাল থেকে যান মিশরে। ঈদুল আজহায় ফিলিস্তিনি শরণার্থীদের তুলে দেন ত্রাণসামগ্রী। সেখান বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন “গ্লোবাল মার্চ টু গাজায়”। যেখানে মিশরের কায়রো থেকে গাজার যাওয়ার পথে সকলের পাসপোর্ট নিয়ে ফেলা হয়। বাংলাদেশের প্রথম সংস্থা হিসেবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও কায়রোর একটি স্বনামধন্য হাসপাতালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত হয়।

সবশেষে সৌদি আরব ওমরা পালন শেষে দীর্ঘ ২৫ দিন পর আজ রবিবার দেশে ফিরেছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa